ঢাকা, রবিবার, মে ১০, ২০২৬ | ২৭ বৈশাখ ১৪৩৩
Logo
logo

কুমিল্লায় কিশোর গ্যাং লিডার গ্রেফতার


খবর   প্রকাশিত:  ১০ মে, ২০২৬, ০৫:৪৯ এএম

কুমিল্লায় কিশোর গ্যাং লিডার গ্রেফতার
কুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং রতন গ্রুপের অন্যতম লিডার মাইনুদ্দিনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার বিকালে নগরীর ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। মাইনুদ্দিন (২২) জেলার মুরাদনগর উপজেলার কালাডুমুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। তিনি নগরীর বিভিন্ন এলাকায় ভাসমান হিসেবে বসবাস করে আসছিলেন। কুমিল্লা ডিবির ওসি সাজ্জাদুল করিম খান জানান, নগরীর ঝাউতলা এলাকায় কয়েকজন কিশোর গ্যাং সদস্য বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ডিবি পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করে। এতে কুখ্যাত কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ এর অন্যতম সদস্য মাইনুদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একাধিক ধারালো ছুরি (চাকু) উদ্ধার করা হয়।